দিগন্ত রেখায় সোনালী আবিরে এক অনাবিল হাসি।
প্রসন্ন হৃদয়ে প্রতীক্ষায় তব দেখে আসন্ন রোজাবাসি।
রহমত বরকত আর নাজাতের অভিলাসি।
মাগফেরাত যেনো জুটে ইহলোকে পরলোকে জান্নাতবাসি।
প্রসন্ন হৃদয়ে প্রতীক্ষায় তব দেখে আসন্ন রোজাবাসি।
রহমত বরকত আর নাজাতের অভিলাসি।
মাগফেরাত যেনো জুটে ইহলোকে পরলোকে জান্নাতবাসি।
কেটেছে মাস সংযম আর সিয়াম সাধনা।
সেহেরী ইফতার আর রাত জেগে আরাধনা।
তারাবী কেয়ামুল লাইল্ আর অশ্রুঝরা প্রার্থনা
তেলাওয়াতুল কোরআন নাই যার তুলনা।
সেহেরী ইফতার আর রাত জেগে আরাধনা।
তারাবী কেয়ামুল লাইল্ আর অশ্রুঝরা প্রার্থনা
তেলাওয়াতুল কোরআন নাই যার তুলনা।
সহিষ্ণু হতে, কি কষ্ট বুঝিতে বুভুক্ষ, উপোবাসের।
দীন হীনে ভাগাভাগি করে খাও শিক্ষা রমযানের
ধনী দরিদ্রের পার্থক্য ঘুচায়ে জয় হোক সাম্যের।
ফিতরা জাকাত গড়বে সমাজ অর্থনৈতিক ভারসাম্যের।
দীন হীনে ভাগাভাগি করে খাও শিক্ষা রমযানের
ধনী দরিদ্রের পার্থক্য ঘুচায়ে জয় হোক সাম্যের।
ফিতরা জাকাত গড়বে সমাজ অর্থনৈতিক ভারসাম্যের।
হাযার রাতের চেয়ে উত্তম লাইলাতুত ক্বদর।
সৌভাগ্যবান সে যেচে নেবে য়ে করে সমাদর।
নাজিল হয়েছে জীবন বিধান জগত বাসির উপর।
মোমিনের প্রান জ্বলে পুড়ে খাটি হয় ফি বছর।
সৌভাগ্যবান সে যেচে নেবে য়ে করে সমাদর।
নাজিল হয়েছে জীবন বিধান জগত বাসির উপর।
মোমিনের প্রান জ্বলে পুড়ে খাটি হয় ফি বছর।
ঈদের বাঁকা চাঁদ উদ্ভাসিত শিশুর প্রান খোলা হাসিতে।
পশ্চিম দিগন্তে ধরা দেয় মেলে থাকা রাশি রাশি দৃষ্টিতে।
রোজদারের জন্য মালিকের দান নেমে এলো ধরাতে।
ভেদাভেদ ভুলে রাঙ্গবে মন আজ ঈদের খুশিতে।
পশ্চিম দিগন্তে ধরা দেয় মেলে থাকা রাশি রাশি দৃষ্টিতে।
রোজদারের জন্য মালিকের দান নেমে এলো ধরাতে।
ভেদাভেদ ভুলে রাঙ্গবে মন আজ ঈদের খুশিতে।
প্রিয় জনদের সাথে কাটুক সময় পরমানন্দে।
যাত্রা পথের কষ্ট দুরিভূত হোক অপার আনন্দে।
বাড়ানো হাতে সামান্য কিছু, ফুটুক হাসি নিরানন্দে।
মিষ্টি মুখে রচিত হোক প্রেম, কোলা কুলিতে ঈদের আনন্দে।
যাত্রা পথের কষ্ট দুরিভূত হোক অপার আনন্দে।
বাড়ানো হাতে সামান্য কিছু, ফুটুক হাসি নিরানন্দে।
মিষ্টি মুখে রচিত হোক প্রেম, কোলা কুলিতে ঈদের আনন্দে।
No comments:
Post a Comment