Tuesday, 29 August 2023

নির্মম পরিহাস।

. অর্বাচীনের মত যত কর উপহাস গলায় পড়বে ঘ্যাগ সাক্ষী ইতিহাস। ভুরি ভুরি কত ছলনারা হয়েছে ধূলিস্যাৎ অসময়ে ক্রোধের অনল ঘিরবে অকস্মাৎ। উদাসীন যারা বলছ কথা বেফাঁস বুমেরাং হয়ে আসবে ঘিরে তামাশার ফাঁস। কৃতকর্মের ফল, ঠিক ততটুকু যা করেছো চাষ বুঝবে সেদিন কি ছিল পূর্বাভাস। কার আদেশ, কেন দিয়েছেন আভাস ফিরতে চাইলেও মিটবেনা অভিলাস। নবায়ন হবেনা, রুদ্ধ হবে কণ্ঠ, আজীবন কারাবাস অপরিণামদর্শিতার নির্মম পরিহাস।

No comments:

Post a Comment