Showing posts with label Kobita. Show all posts
Showing posts with label Kobita. Show all posts

Sunday, 25 January 2015

আমার দেখা শতাব্দী


সৌভাগ্য আমার নতুন তিন শতাব্দী দেখার সুযোগ হলো।
ভাবিয়ে তোলে যুদ্ধ,গ্রীন হাউস,এইডস আর মারনাস্র গুলো।
হ্যাপি নিউ ইয়ারের নামে উন্মত্য আচরন।

ঘুড়ি

মেঘ ছুঁই ছুঁই পাখি নয় সে।
হালকা হাওয়ায় পাখা মেলে আকাশে।
লাল, কমলা, বেগুনি, সবুজ, হলুদ, নীল নীলিমায় মিশে।

Saturday, 24 January 2015

দিগন্ত মিশেছে যেথায়

সখি সাথে বন পথে গোধুলী বেলায়।
কলসি কাঁখে নদীর ঘাটে অলস অবেলায়।
ছায়ায় ঘেরা অস্ত রাগে।

দূর্বার বসন্ত

রোদ্রোচ্ছটা ঝলসে দিলো
শিশির ভেজা দূর্বা ঘাসের বুকে।
বসন্ত বাতাস ছুঁয়ে গেলো তরু লতা

Friday, 23 January 2015

শীতের সওগাত

হীম বুড়ী গুটি পায়ে,
এলো বন বাদাড়ে।
রৌদ্র তাপে সেকেছে জীবেরা,
কাঁপন জাগানো হাড়ে।

Thursday, 22 January 2015

প্রজাপতি





তির তিরিয়ে হাওয়ায় উড়ে মেলে দিয়ে পাখনা।
রং বেরং এর পাখা দুটি বাহারি আলপনা।
ঝিকি মিকি রোদে ঝিল মিল করে।
ফুলে ফুলে উড়ে মধু পান করে।
গুন গুনিয়ে কলির কানে ছড়িয়ে মনের বাসনা।

চুল তার কবেকার


চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা।
কুচ কুচে কালোমেঘ যেন ঘোর অমানিশা।
যত্ন আত্তি কত, সারা দিনমান।
আমলকি হরিতকি কত কি যে শান।
কবির বন্দনা তুমি, প্রেমিক হারায় দিশা।

দৃষ্টির কপাট





















শীত রাজা দলছে বন প্রচন্ড দাপটে।
হিমেল হাওয়া যায় যে চুমি পাতার ললাটে।
মায়াবী আবীরে সাজলো গাছ রঙ্গিন মুকুটে।
বিষন্নতায় আছড়ে পড়ে দৃষ্টির কপাটে ।
স্ফটিকের বাসর সাজে মানসপটে।