Sunday, 8 February 2015

ঈদ

শাওয়ালের নতুন চাঁদ যেনো উদ্ভাসিত
শিশুর প্রাণখোলা হাসিতে।
পশ্চিম দিগন্তে ধরা দেয়
মেলে থাকা রাশি রাশি দৃষ্টিতে।

ঈদের খুশিতে মেতে উঠে
আবাল বৃদ্ধ বনীতা।
ঈদের খুশি মুঠি মুঠি
সবার তরে বিলিয়ে দিও তা।
ঘরের কোনে কান্না রত
ছোট্ট শিশুটি।
হয়তো পায়নি নতুন জুতো
নয়তো জামাটি।
কিম্বা বৃদ্ধ গায়ে ময়লা বসন
চেহারাটি রুক্ষ।
রোগ শোক
কিম্বা বুভুক্ষ।
সাধ্য মত সাহায্য
কর তাদের।
নয়তো কিছু অংশ
ফিতরা যাকাতের।
ধনী গরিব আজ ধুয়ে মুছে
হয়ে যাক লীন।
ঈদের খুশি হয়ে থাক
অনাবিল অমলীন।

No comments:

Post a Comment