Sunday, 8 February 2015

অলিম্পিক


চার বছর পর অনুষ্ঠিত হয় অলিম্পিকের মেলা।
ইউ কে তে হবে এবার অলিম্পিকের খেলা।

বিশ্বের সব ক্রিড়া মোদিরা বাড়িয়ে আছে গলা।
ঊৎসব আর উদ্দীপনায় কাটবে কিছু বেলা।
টিকেট কিনার আগাম বুকিং শুরু হয়েছে।
হোটেল গুলো পাল্লা দিয়ে সাজতে লেগেছে।
অলিম্পিকে দারুন মজা হই হুল্লোড় কত।
বিশ্বের সব খেলোয়াড়রা খেলবে শত শত।
অনেক রকম ইভেন্ট আছে পদক আছে তিনটি।
প্রথম হলে স্বর্ন পায়,দ্বিতীয় হলে রৌপ্য,তৃতীয় পাবে ব্রোঞ্জটি।
খেলা তো নয় যুদ্ধ যেন লড়ে মরণ পণ।
উজাড় করে খেলার কৌশল ভরায় সবার মন।
জিতলে পরে বিশ্ব জয়ী নিজের বাড়ে মান।
পতাকাও শীর্ষে উড়ে বাড়ে দেশের সন্মান।
ড্রাগ নিলে শক্তি বাড়ে যায় খেলাতে জেতা।
ড্রাগ টেস্টে পড়লে ধরা সকল আশাই বৃথা।

No comments:

Post a Comment