গোমরা মুখো শ্রাবন আকাশ
কাঁদছে থেকে থেকে।
বিষন্নতায় ছেয়েছে নীলিমা
ডুমরু যায় ডেকে।
মেঘরাজিরা চলছে ছুটে
পাহাড় নদী আঁকি।
ঝর্ণাধারা ঝরছে অঝোরে
টল মল আঁখি।
পাহাড় নদী নাইছে জলে
প্লাবনের আর নাই বাকি।
সলিল সমাধী সোনালী ফসলের
দুর্দিনেরে যায় ডাকি।
প্রলয়ের গান গাইছে নদী
কূল ভাঙ্গনের সুরে।
পাহাড় ধ্বসে হচ্ছে সমাধী
বাজছে করুন স্বরে।
ভাঙ্গা গড়ার বড় কারিগর
সাগর পানে দেয় উঁকি।
নদীর পাড়ের স্বপ্ন গুলো
বিষন্নতায় ঢাকি।
কাঁদছে থেকে থেকে।
বিষন্নতায় ছেয়েছে নীলিমা
ডুমরু যায় ডেকে।
মেঘরাজিরা চলছে ছুটে
পাহাড় নদী আঁকি।
ঝর্ণাধারা ঝরছে অঝোরে
টল মল আঁখি।
পাহাড় নদী নাইছে জলে
প্লাবনের আর নাই বাকি।
সলিল সমাধী সোনালী ফসলের
দুর্দিনেরে যায় ডাকি।
প্রলয়ের গান গাইছে নদী
কূল ভাঙ্গনের সুরে।
পাহাড় ধ্বসে হচ্ছে সমাধী
বাজছে করুন স্বরে।
ভাঙ্গা গড়ার বড় কারিগর
সাগর পানে দেয় উঁকি।
নদীর পাড়ের স্বপ্ন গুলো
বিষন্নতায় ঢাকি।
No comments:
Post a Comment