ভালোবাসা এক তার হীন ঝংকার
হৃদয়ের তন্ত্রিতে।
ভালোবাসা রেডসেলের অক্সিজেন
প্রবাহমান ধমনীতে।
ভালোবাসা দক্ষিনা বাতাস
বাতায়ন খুলে রাখে।
ভালোবাসা সুরোভিত গোলাপ
কাছে পেতে ইচ্ছা করে।
ভালোবাসা অজেয় কে জয় করার
এক বুক আশ্বাস।
ভালোবাসা দ্বিগ্বীজয়ীর
উদ্দাম উচ্ছাস।
ভালোবাসা সাগর পাড়ের
উন্মুক্ত প্রান্তর।
ভালোবাসা ছড়িয়ে যায়
পাহাড় নদী গিরী কান্তার।
ভালোবাসা পুবালী বাতাস
উড়িয়ে নিয়ে যায় তেপান্তরে
ভালোবাসা মানেনা জাত
মন ছুটে যায় দেশান্তরে।
********
ভালোবাসা কখনো নীল
ধরায় ণীল নেশা।
ভালোবাসা কখনো হতাশায় ঘিরে
হারায় পথের দিশা।
ভালোবাসা কখনো রক্ত গোলাপ
কাঁটা বিধেঁ রক্ত ঝরায়
ভালোবাসা উত্তরী হাওয়া
হাড়ে কাঁপন ধরায়।
ভালোবাসা কেড়ে নেয় সুপ্তি
অনিদ্রার আক্রমন।
ভালোবাসা বিষন্নতায় ঘিরে
মনোবিকারের আগ্রাসন ।
ভালোবাসা কখনো কেড়ে নেয়
কপালের ফুল চন্দন।
ভালোবাসা কখনো অকালেই কেড়ে নেয়
বাহাত্তরি স্পন্দন।
হৃদয়ের তন্ত্রিতে।
ভালোবাসা রেডসেলের অক্সিজেন
প্রবাহমান ধমনীতে।
ভালোবাসা দক্ষিনা বাতাস
বাতায়ন খুলে রাখে।
ভালোবাসা সুরোভিত গোলাপ
কাছে পেতে ইচ্ছা করে।
ভালোবাসা অজেয় কে জয় করার
এক বুক আশ্বাস।
ভালোবাসা দ্বিগ্বীজয়ীর
উদ্দাম উচ্ছাস।
ভালোবাসা সাগর পাড়ের
উন্মুক্ত প্রান্তর।
ভালোবাসা ছড়িয়ে যায়
পাহাড় নদী গিরী কান্তার।
ভালোবাসা পুবালী বাতাস
উড়িয়ে নিয়ে যায় তেপান্তরে
ভালোবাসা মানেনা জাত
মন ছুটে যায় দেশান্তরে।
********
ভালোবাসা কখনো নীল
ধরায় ণীল নেশা।
ভালোবাসা কখনো হতাশায় ঘিরে
হারায় পথের দিশা।
ভালোবাসা কখনো রক্ত গোলাপ
কাঁটা বিধেঁ রক্ত ঝরায়
ভালোবাসা উত্তরী হাওয়া
হাড়ে কাঁপন ধরায়।
ভালোবাসা কেড়ে নেয় সুপ্তি
অনিদ্রার আক্রমন।
ভালোবাসা বিষন্নতায় ঘিরে
মনোবিকারের আগ্রাসন ।
ভালোবাসা কখনো কেড়ে নেয়
কপালের ফুল চন্দন।
ভালোবাসা কখনো অকালেই কেড়ে নেয়
বাহাত্তরি স্পন্দন।
No comments:
Post a Comment