পাষানের আশ্রু ঝর্না হয়ে একেঁ বেঁকে নেমে আসে।
পাহাড়ের গন্ড বেয়ে গিরি উপাত্যকা ঘেষে।
পথ চলতে চলতে দেখা হয় পাইন,হিজল,তমালের সাথে।
মঠ, মসজিদ, মন্দিরের পুরোহিতের সাথে।
কত তাবিচ ,কবচ তন্ত্র মন্ত্র অসার করে।
ছুটে চলেছে নৃত্যের ঝংকারে।
নীল সামিয়ানার নীচে, মেঘেরা দল বেঁধে চলে।
মাঝে মাঝে তরঙ্গে তারারা লুকোচুরি খেলে।
আরশিতে চাঁদ মুখ দেখে।
কি আকর্ষনে ফুঁসতে থাকে নদী অসীম সীমায়।
কপালে চাদেঁর টিপ পরে যৌবনের উন্মাদনায়।
চলার পথে সব তোলপাড় করে।
আমীর ফকির সব এক করে।
গরীবের জীর্ন কুটিরে ঢুকে ঢেউ খেলে।
কেড়ে নেয় শেষ সম্বল, তলিয়ে নিয়ে যায় অতলে।
বিরহ বিক্ষুদ্ধ নদী সব জঞ্জাল সাফ করে।
যাত্রা পথ সুগম করে।
অন্যদিকে গড়ে তোলে বালুচর
বালুকা বেলায়।
মিলনে ব্যাকুল নদী মহোনীয় রূপে এগিয়ে যায়
মোহনার মিলন মেলায়।
পাহাড়ের গন্ড বেয়ে গিরি উপাত্যকা ঘেষে।
পথ চলতে চলতে দেখা হয় পাইন,হিজল,তমালের সাথে।
মঠ, মসজিদ, মন্দিরের পুরোহিতের সাথে।
কত তাবিচ ,কবচ তন্ত্র মন্ত্র অসার করে।
ছুটে চলেছে নৃত্যের ঝংকারে।
নীল সামিয়ানার নীচে, মেঘেরা দল বেঁধে চলে।
মাঝে মাঝে তরঙ্গে তারারা লুকোচুরি খেলে।
আরশিতে চাঁদ মুখ দেখে।
কি আকর্ষনে ফুঁসতে থাকে নদী অসীম সীমায়।
কপালে চাদেঁর টিপ পরে যৌবনের উন্মাদনায়।
চলার পথে সব তোলপাড় করে।
আমীর ফকির সব এক করে।
গরীবের জীর্ন কুটিরে ঢুকে ঢেউ খেলে।
কেড়ে নেয় শেষ সম্বল, তলিয়ে নিয়ে যায় অতলে।
বিরহ বিক্ষুদ্ধ নদী সব জঞ্জাল সাফ করে।
যাত্রা পথ সুগম করে।
অন্যদিকে গড়ে তোলে বালুচর
বালুকা বেলায়।
মিলনে ব্যাকুল নদী মহোনীয় রূপে এগিয়ে যায়
মোহনার মিলন মেলায়।
No comments:
Post a Comment