Wednesday, 11 February 2015

Era.com


E যুগের বদৌলতে বিশ্ব দ্রুত এগোচ্ছে।
ক্রমেই পৃথিবী ছোট হয়ে আসছে।

আসছে নতুন নতুন চিন্তাধারা।
পাল্টেছে ক্রাইমের ও ধারা।
রাজনৈতিক ব্যবসায়িক ,পারিবারিক,ব্যক্তিগত ।
শত্রুতা উদ্ধারে অপরাধীরা সাম্যক অবগত।
মাস্টার মাইন্ডের পৃষ্ঠপোষকতায়,
অপরাধী চক্র আরও সক্রিয়ো আধুনিক উপায়ে।
টাইম বোমা, মাইন বয়ে আনে শত শত হত্যা।
গুপ্ত হত্য প্রকাশ্যে হত্যা,প্রণয়ে হত্য।
স্ত্রীর জীবন বীমা করে বাথটাবে শ্যাম্পুর ফাদেঁ ,
হাসতে হাসতে নিয়ে যায় জীবনের যবনিকা পাতে।
মুখের উপর বালিশ চেপে।
চিরতরে নিশ্চল মৃত্যুর কোলে সপেঁ।
এ্যসিড দগ্ধরা যেন নিজেরাই অপরাধী মুখ লুকাতে ব্যস্ত।
এমনটি হওয়া উচিত যেনো অপরাধী থাকে সন্ত্রস্ত।
আইনকে উপেক্ষা করে উকিল কে বখারা দিয়ে,
আইনের ফাক গলে স্বাধীন ভাবে ঘুরে বেড়ায় গায়ে ফুঁ দিয়ে।
এই সাহসেই ক্রমশ অপরাধ বাড়ছে।
জাতি ঘোর অমানীশার দিকে এগোচ্ছে।
অপরাধীকে জন সন্মুক্ষে শাস্তি দেওয়াই কাম্য ।
যদি প্রতিষ্ঠিত করতে হয় সাম্য।
আইন, বিচার বিভাগে রয়েছে কতিপয় অসাধু ও পক্ষপাত দোষে দুষ্ট।,
টাকার বিনিময়ে এরা অপরাধীকে করে সন্তুষ্ট।
আমাদের বিচার বিভাগ হওয়া উচিত আধুনিক, কার্যকরী, ত্বরান্বিত।
স্বজপ্রীতি ,দূর্নীতি ,দু:শাসন মুক্ত।
নীষ্ঠুরতা, বর্বরতা,প্রতিহিংসা।
লালসা, অমানবিকতা, জিঘাংসা।
নির্যতনের কিছু রূপ।
সুস্হ বুদ্ধির প্রতিরূপ।
হারিয়েছি আমরা নীহার বানু, সালেহা, রীমাকে।
সমিরন, করিমন, আরও অনেক জনকে।
বহুগামীতার মানসিকতা থেকেই উদ্ভব এই ফিতরত।
HIV /AIDS তারই খেসারত।
.Com যুগের প্রজন্মকে বাঁচাতে চাই সুপরিকল্পিত নীতি মালা।
চরিত্র সংশোধনের জন্য চাই জোর প্রচারনা ও বিধিমালা।

No comments:

Post a Comment