স্বর্গ থেকে খসে পড়া হিম বুড়ি
হিমেল পরশ বুলিয়ে দেয় সবুজ গালিচায়।
পাহাড়, গীরি, কোন্দর স্নাত হয়
সিক্ত হয় তরুলতা বাগ-বাগিচায়।
শান্ত হয় উত্তাল সাগর, নদী
হিমের আবেশে।
তারা ভরা জোসনা ঝরা
ভরা প্রকৃতি অফুরন্ত আমেজে।
অতিথি পাখিদের গুঞ্জরণে
টুটে নিশিথের সুপ্তি।
হাওর ,বাওর, বিলে কল কাকলিতে মুখোরিত
সকাল, সন্ধ্যা ব্যাপ্তি।
নতুন ফসলের মৌ মৌ গন্ধে
ভরে উঠে গ্রাম।
গোলা ভরা ধানে, সুখের স্বপনে
ভরে উঠে প্রান।
নবান্নের উৎসবে ,নতুন রসে
স্বাদে ভরপুর হেমন্ত।
নতুন কুটুমে, টুক টুকে আঁচলে
জেগে আছে আনন্ত।
হিমেল পরশ বুলিয়ে দেয় সবুজ গালিচায়।
পাহাড়, গীরি, কোন্দর স্নাত হয়
সিক্ত হয় তরুলতা বাগ-বাগিচায়।
শান্ত হয় উত্তাল সাগর, নদী
হিমের আবেশে।
তারা ভরা জোসনা ঝরা
ভরা প্রকৃতি অফুরন্ত আমেজে।
অতিথি পাখিদের গুঞ্জরণে
টুটে নিশিথের সুপ্তি।
হাওর ,বাওর, বিলে কল কাকলিতে মুখোরিত
সকাল, সন্ধ্যা ব্যাপ্তি।
নতুন ফসলের মৌ মৌ গন্ধে
ভরে উঠে গ্রাম।
গোলা ভরা ধানে, সুখের স্বপনে
ভরে উঠে প্রান।
নবান্নের উৎসবে ,নতুন রসে
স্বাদে ভরপুর হেমন্ত।
নতুন কুটুমে, টুক টুকে আঁচলে
জেগে আছে আনন্ত।
No comments:
Post a Comment