মাথায় কত ঘুরছে পোকা
দিবস রজনীতে।
পোকা গুলো নামাতে গিয়ে
ভরছে পাতাতে।
মনের ভিতর জাগছে কত
নানা উথাল পাথাল।
গদ্যে কিম্বা পদ্যে তারি
লিখছে আকাশ পাতাল।
অনিয়মের বেলায় ধরে
যেনো ধারালো অসি।
শোসক কুলের ভীতির সঞ্চার
রুখতে গিয়ে মসী।
প্রেমের জোয়ারে কাব্য গাথায়
উছলে উঠে ঝরণা।
রঙ রসে প্রণয় ভেরীতে
জাগিয়ে তোলে বন্যা।
প্রকৃতি তার উদার চোখে
ছড়ায় মাধুরীতে।
ছড়ায় আসে ছন্দে আসে
লেখার জাদুতে।
পেষনের যাঁতাকলে পিষ্ঠ করেছে
থেতলে দিয়েছে শাসক।
অসির চেয়ে মসী ই বড়
যুগে যুগে প্রমান করেছে লেখক।
দিবস রজনীতে।
পোকা গুলো নামাতে গিয়ে
ভরছে পাতাতে।
মনের ভিতর জাগছে কত
নানা উথাল পাথাল।
গদ্যে কিম্বা পদ্যে তারি
লিখছে আকাশ পাতাল।
অনিয়মের বেলায় ধরে
যেনো ধারালো অসি।
শোসক কুলের ভীতির সঞ্চার
রুখতে গিয়ে মসী।
প্রেমের জোয়ারে কাব্য গাথায়
উছলে উঠে ঝরণা।
রঙ রসে প্রণয় ভেরীতে
জাগিয়ে তোলে বন্যা।
প্রকৃতি তার উদার চোখে
ছড়ায় মাধুরীতে।
ছড়ায় আসে ছন্দে আসে
লেখার জাদুতে।
পেষনের যাঁতাকলে পিষ্ঠ করেছে
থেতলে দিয়েছে শাসক।
অসির চেয়ে মসী ই বড়
যুগে যুগে প্রমান করেছে লেখক।
No comments:
Post a Comment