Saturday, 7 February 2015

বর্ষার বিস্ময়


বর্ষার বিস্ময়
আকাশে কালো মেঘ।
বাতাসে ঝড়ো বেগ।
বিদ্যৎ এর চমকানি।
প্রকৃতির ঝলকানি।
বর্ষার বিস্ময়।।


কদম গাছে ফুল সারি সারি।
আউশের ক্ষেতে ধানেদের মজা ভারি।
কানায় কানায় ভরা পুকুরে মাছেদের সাঁতরানি।
পশু পাখিদের কাতরানি।
বর্ষার বিস্ময়।।

ডাহুক পানক‍ৌ‍ড়ির সভা বসে।
সরিসৃপরা ঘুরে আশে পাশে।
ব্যাঙরা গগন ফাটিয়ে ডাকে।
শয়াল বাবাজীরা হুক্কা হুয়া হাঁকে।
বর্ষার বিস্ময়।।

আম, জাম, জামরুল থোকা থোকা গাছে।
পিয়াল, পেয়ারাতে গাছ ঝেকে আছে।
রজনীগন্ধা, দোলনচাপা, লিলিদের বাহা‍র।
শাপলা-শালুক দুলে উঠে সরোবর।
বর্ষার বিস্ময়।।

সূর্যের লুকোচুরি খেলা।
রিমঝিম ছন্দে বৃষ্টির মেলা।
বাদলা দুপুরে তাসের আসর।
জমে উঠে আষাঢ়ে গল্পের বাসর।
বর্ষার বিস্ময়।।
কবিরা তন্ময়।।।

No comments:

Post a Comment