Sunday, 8 March 2015

চাষাবাদে নারী

সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রাম,সাজানো সযতন।
শিল্পীর তুলিতে ছোঁয়া ,যেনো ছবির মতন।
ফসলেরা মাঠে মাঠে বাতাসে কুর্নিশ।
চাষীদের মন ফসলের আশায় কাটে অহর্নীশ।
প্রকৃতির ধকল কাটিয়ে যখন আঙ্গিনা ভরে উঠে ফসলে

কিষান কিষানীর মন সততই দোলে।
কোপানো,নিড়ানো,মাড়াই,বাছাইয়ে
বীজ সংরক্ষন, গোলাজাত, প্রক্রিয়াজাতে।
পুরুষের পাশাপাশি অনন্তকাল,
নারীরাও দিচ্ছে যোগান সকাল বিকাল।
লাঙ্গলের জোয়ালে, ঘানির সারিতেও,
যেখানে প্রয়োজন দিয়েছে শ্রম নারীরাও। 
হাঁস, মুরগি পশু পালনে,
হাতের ছোয়া আছে ডিম,দুধ,মাংস উপাদনে।
মাছ চাষে, ফুল চাষে, চা বাগানেও, 
নারীর হাত কর্মী হিসাবে আছে সেখানেও।
এ সব করেনি নারী স্বীকৃতির আশায়।
বলি কবির ভাষায়...
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যানকর।
অর্ধক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর।

No comments:

Post a Comment