Friday, 6 March 2015

দাবা

দাবা খেলা বুদ্ধির খেলা
সবটাই কৌশল।
তার সাথে হাতি ঘোড়া
আছে সৈন্যদল।
হাতি ঘোড়া মন্ত্রী সেপাই
লড়ছে মাঠে সবাই।
সুযোগ পেলে ছিনিয়ে নেবে
শত্রুর সব মাথাই।
মন্ত্রী অনেক ক্ষমতাধর
দেখায় কত দাপট ।
রাজা মশাই চমক দেখে
দেয় আড়ালে চম্পট।
ঘোড়া চলে লাফিয়ে
হাতি চলে বাঁকা।
দাবার ছকে যেনো
গোটা রাজ্যটাই আঁকা।
রাজামশাই আছে দেখেই
করছে বাজিমাৎ।
রাজামশাই পড়লে ধরা
সবাই কুপোকাৎ।
দাবা অনেক পুরোনো খেলা
বিশ্ব জুড়ে নাম।
গ্রান্ড মাষ্টার নিয়াজেরা
পেয়েছে যার সুনাম।

No comments:

Post a Comment