Saturday, 14 February 2015

শক্তি না শান্তি

আরবের কালো মানিক,গরিবের ঘরে সুন্দরী বউ।
উড়ে এসে জুড়ে বসেছে সাদারা,পিছনে রয়েছে ইহুদি ফেউ।
কারণে অকারণে খুনশুটি করে, জড়িয়ে নানা ছলনায়।
বলার আগেই সন্ত্রাসের তোহমত,তোলে নানা বাহানায়।

মরুর বুকের তরল সোনা,যে করেই হোক পাওয়া চাই।
আপসে হলে ভাল,না হলে B-52 দিয়ে কার্পেট বোনা চাই।
যুদ্ধবাজরা রক্তের নেশায়, হিতাহিত জ্ঞান লুপ্ত।
মরিয়া হয়ে নিরিহ জনগন, নিধনে হয়েছে লিপ্ত।
মোল্লা,সাহেবের দর কষাকষিতে,বিশ্বে এল কাল মেঘ ঘনিয়ে।
টাই পাগড়ির দড়ি টানা টানিতে,বিশ্ব উঠেছে হাপিয়ে।
টানা টানিতে খুলে পড়ে(পাগড়ির)প্যাচ,বন্দি হয় সব মার প্যাচে।
টাইয়ের নট আরও আঁট হয়, আরও যায় ফেঁসে।
মোল্লার হাতে আছে বড় জোর ছোরা,মিস্টারের হাতে ছররা।
বোমা ফেলে মিস্টার মারে শত শত,মোল্লা মারে সেথায় দোররা।
আসম যুদ্ধর বহু খেসারত,গুনতে হয়েছে মানবে।
এত হিংস্রতা কষ্মিনকালে,যায়নি শোনাও পাষবে।
ধর্মের নামে পুরোহিতরা,যুগে যুগে চালিয়েছে হত্যাযজ্ঞ।
ক্ষমতার লোভে শক্তিধররা,দেশে দেশে চালায় ধংসযজ্ঞ।
মুক্তির বানী আর পেশীর শক্তি,কভু এক কথা নয়।
শান্তির দূত নিয়ে আসে পয়গাম,না হলে কাঁটা দিয়ে কাঁটা তোলা হয়।
বিনা অস্ত্রই নমরুদ,ফেরাউন,শাদ্দাদ হয়েছে ধুলিসাৎ।
চাঁদ,সুরুজ আজও জেগে আছে আল্লাহর হুকুমে তবাৎ।

No comments:

Post a Comment