Saturday, 14 February 2015

নির্মম পরিহাস

অর্বাচিনের মত যত কর উপহাস।
গলায় পড়বে ঘ্যাগ সাক্ষী ইতিহাস।

ভুরি ভুরি কত ছলনারা হয়েছে ধুলিস্যাৎ।
অসময়ে ক্রোধের অনল ঘিরবে অকস্যাৎ।
উদাসিন যারা বলছ কথা বেফাঁস।
বুমেরাং হয়ে আসবে ঘিরে তামাশার ফাঁস।
কৃতকর্মের ফল,ঠিক ততটুকু যা করেছো চাষ।
বুঝবে সেদিন কি ছিল পূর্বাভাস।
কার আদেশ,কেন দিয়েছেন আভাস।
ফিরতে চাইলেও মিটবেনা অভিলাস।
নবায়ন হবেনা,রুদ্ধ হবে কন্ঠ, আজীবন কারাবাস।
অপরিনামদর্শিতার নির্মম পরিহাস।

No comments:

Post a Comment