ফুটবলে আমাদের সেরা দুই দল
পয়েন্ট তালিকায় থাকে শীর্ষে সমুজ্জল।
আবাহনী মোহামেডান
হয় রানার্স আপ নয় চ্যাম্পিয়ন।
কেউ খাটো নয়
খেলাতে তো থাকবেই জয় পরাজয়।
মুক্তিযোদ্ধা ফকিরের পুল
দ্রুত অগ্রগতি হচ্ছে, নেই তাতে ভুল।
সেমি ফাইনালে উঠেছে এবার
আকর্ষনীয় খেলা খেলে, দৃষ্টি কেড়েছে সবার।
ওয়ান্ডারার্স ব্রাদার্স
খেলায় নেই তেমন উচ্ছাস।
নিতে পারেনি দলের দায়
কোয়ার্টার ফাইনালের আগেই নিতে হয়েছে বিদায়।
রহমতগঞ্জ ফরাসগঞ্জ শুধুই গুঞ্জন শুনি
কখনো পায়নি লীগ শীরোপা, কল্পনার জাল বুনি।
গোপীবাগ আরামবাগ কুসুম বাগেই আছে
কলিই রয়ে গেছে, ফুল হয়ে ফোটেনি লীগের গাছে।
অন্যান্য দলগুলি এখনো অর্বাচীন
পয়েন্ট তালিকায় সবার নিম্নে , দলের চেহারা মলীন।
বি, কে, এস, পির বের হচ্ছে তরুণ খেলোয়াড়
দেখা যাক কতখানি সন্মান করতে পারে যোগাড়।
দলের জন্য চাই ব্যাক্তি স্বার্থ বাদ দিয়ে উদ্জীবিত হয়ে খেলা
দেশের জন্য চাই সফলতার স্বাক্ষর রেখে দেশের পতাকা শীর্ষে তোলা।
(অনেক আগের লিখা , যখন আমার ছেলে ধারা ভাষ্য শুনত )
No comments:
Post a Comment