জন মানব শুন্য মরু প্রান্তরে বানিয়েছেন কাবা হযরত ইব্রাহীম।
আদেশ করেছিলেন আল্লাহ রহমানুর রাহিম।
আযান দিয়েছেন অনাগত মানুষকে আল্লাহর ঘর জিয়ারতে।
দেখিয়েছেন পথ একাত্ববাদের ধ্যানে, জ্ঞানে, ফিতরাতে।
ইসলামের ৫টি রোকনের মধ্যে হজ্ব উত্তম এবাদত।
ইসলামের অমীয় বাণী শোনাতে,বিশ্ব ভাতৃত্ব রক্ষার্থেই এই জমায়েত।
রাসুল সঃ বিদায় হজ্বে পূর্ণ করেছেন দ্বীনের সব হুকুম আহকাম।
নিষ্ঠার সাথে পালন করলে হবে সে সফলকাম।
সেলাই বিহীন কাপড় পরে হাজীরা আল্লাহর ধ্যানে মশগুল।
পরিবার পরিজনের কথা ভূলে গিয়ে বিলকুল।
মনে হয় যেনো কেয়ামতের মাঠে অগনিত মানব ঢল।
হিংসা বিদ্বেষ ভূলে গিয়ে আমীর ফকীর সব আজ এক দল।
বিগলিত হৃদয়ে তোয়াফ করে আল্লাহকে পাবার মানসে।
পৌছাতে চায় মনের আর্জি আল্লাহর আরশে ।
মীনা আরাফার গগন ভেদে, বলে হাজীরা লাব্বায়েক।
মাফ কর হে মালিক, আমি না-লায়েক।
হযরে আসওয়াদে চুমু খেয়ে, সাফা মারওয়া সাঈ করে,
আবে জমজমে তৃষ্ণা মিটিয়ে ,কায়মনে দোয়া করে তৃষ্ণা মিটিও হাউজে কাওসারে।
ইব্রাহীমের সুন্নাত ক্বোরবানী করে, সেই সাথে নিজের নফসের পশুকে।
শয়তানে ঢিল মেরে, মাফ চায় খোদা দ্রোহীতার প্ররোচনা থেকে।
এই সেই হজ্ব, আদর্শ ছিলেন পরিবার সহ হযরত ইব্রাহীম খলিলউল্লাহ।
নিজের সত্বাকে বিলিয়ে দিয়েছেন, রাহে ফী সাবিলিল্লাহ।

No comments:
Post a Comment