Tuesday, 29 August 2023
পদ্মা
পদ্মা নিয়ে গুণীজনেরা
গুন গান করেছেন কত পদ্যে।
সর্বনাশা কৃতীনাশার কত গল্প
ফুটিয়ে তুলেছেন গল্পে।
কত বিরহ কত বেদনা কত অশ্রু
মিশেছে এই জলে।
কত প্রেম কত সুর কত গান
জন্ম নিয়েছে পলে পলে।
বানভাসিরা ভারী করেছে পাড়
ছেড়েছে দীর্ঘ শ্বাস।
বাস্তু ভিটা সব হারিয়ে
ছুটেচলা উদ্ধোশ্বাস।
ভাবতো বসে কূলের নাগাল
কি করে বাগে আনবে।
স্বপ্ন দেখালো পিতা পাখির মত
উপর দিয়ে ই পারাপার হবে।
পিতা পুত্রীর মিলিত স্বপ্নে
খুললো দখিন দুয়ার।
সব বাঁধা উপড়ে ফেললে তুমি
জয় হাসিনা র সরকার।
সাহসিকতার বিজয় গাঁথা
জবাব প্রতি হিংসার।
গৌরব আর সষমতার প্রতীক
স্বাধীন বাংলা র।
পদ্মার বুকে যেনো ফুটেছে শত পদ্ম
নয়নাভিরাম রাতে।
এপার ওপারের মিলনমেলা
রচিত হল ২৫শের প্রাতে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment