Saturday, 28 March 2015

দিগন্ত মিশেছে যেথায়


সখি সাথে বন পথে গোধুলী বেলায়।
কলসি কাঁখে নদীর ঘাটে অলস অবেলায়।
ছায়ায় ঘেরা অস্ত রাগে।
জলকে চলে অনুরােগ।
কাকনের নিক্কনে হাসির গুঞ্জরনে।
কামিনি কুেঞ্জ ছড়িযে শিহরনে।
ফুল বেনুনিতে চঞ্চলা কিশোরী।
বাসন্তী শাড়ীতে মায়াবী ষোড়শী।
ছায়া পড়ে হরিন নয়নে।
বঁাধা পড়ে মায়ার কাননে।
বঁাশীর সুরে রাখাল ছেলে,
উদাস করা সুর তোলে।
চকিতে তার মনের কথা ,
সুরের লয়ে মালা গাথে।
ছড়িয়ে দিয়ে বিথীকা তরঙ্গে।
িবকশিত করে প্রা ন তরঙ্গে।
দিগন্ত মিশেছে রবিতে নদীতে।
চাতক চাতকী ফিরেছে নীড়েতে।
গোধুলী লগ্নে সোনালী আবীরে।
গড়ে তোলে মন্দির মনের মিনারে।

No comments:

Post a Comment