Saturday, 28 March 2015

বিশ্ব কাপে বাংলাদেশ

ক্রিকেট জ্বরে আক্রান্ত যখন সারা বিশ্ব
সেরা সব দলের মাঝে বেঙ্গলরা ছিলো নিঃস্ব।
আগের সব ফলাফলে হতাশ যখন সবাই।
স্কটল্যান্ডকে হারাবে এটাও ছিলো বড়াই।

প্রথম দিকের খেলা গুলোয় ছিলো না কোন আস্হা।
অপির কিছু শর্ট থেকে ফিরতে থাকে অবস্হা।
স্কটল্যান্ডের সাথের ম্যাচে নান্নু ছিলো ফর্মে।
টাইগারদের সফলতা পৌছে গিয়েছিলো স্কটিশদের মর্মে।
অস্ট্রেলিয়ার সাথের ম্যাচে প্রতিদন্ধিতা ছিলো।
আই সি সি বিজয়ী দল ভালো খেলেছিলো।
পাকিস্তানের সাথের ম্যাচে প্রতিযোগিতা ছিলো তুঙ্গে।
রয়েল বেঙ্গলরা যেনো ফুঁসে উঠেছিলো দারুন স্ফুলিঙ্গে।
ব্যাট বল ফিল্ডিং এ প্রাধাান্য ছিলো তাদের।
পিন্ডি এক্সপ্রেসের অবস্হা ছিলো বাঘের সামনে খরগোসের।
নিশুতি যখন ফেটে পড়ে বিজয় উল্লাসে।
বাধ ভাঙ্গা জোয়ার এলো আবাল বৃদ্ধ বণিতার উচ্ছাসে।
সে দিন ছিলো বাংলাদেশের গৌরবের দিন।
আর সকল গৌরবের উৎস ই রাব্বুল আলামীন।

No comments:

Post a Comment