Saturday, 21 March 2015

বর্ষা

বর্ষা এলো ভরলো  জলা।
উঠলো বেজে ব্যাঙের গলা।
ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাং।
শিকারী ছোটে নিতে ঠ্যাং।
ব্যাঙের ঠ্যাং বিদেশে যায়।
শিকারীরা ডলার পায়।
ব্যাং বাবাজী থাকলে পরে
কীটনাশক লাগে নারে।
কীট নাশকের নিমিত্তে।
মাছের বংশ বিলুপ্তে।
ছিল বাঙালী মাছে ভাতে।
এখন স্লোগান ডাল ভাতে।

No comments:

Post a Comment