Tuesday, 3 March 2015

শুভ জন্মদিন

আল্লাহর রহমত বর্ষিত হোক তোমার জীবনে
 প্রশান্তি থাকুক ঘিরে।
নতুন দেশে শুভ হোক তোমার জন্মদিন
 আসুক ফিরে ফিরে।
 চলেছো পথ খুজছো আলো
সোনালী প্রভাতের।
ভয় পেয়েনা দলতে হবে
যত বাধা প্রাচীরের।
হতাশাগুলি বিষর্জন দাও
 চিতার অনলে।
হারবেনা শপথ নাও
দৃঢ় হও সবলে।
সাধনাগুলি সার্থক হোক
বয়ে আনুক গৌরব।
ফুলের মত সুশোভিত হও
ছড়িয়ে পড়ুক সৌরভ।
শান্তি সস্তি ঘিরে থাক
তোমার জীবনে।
মহান আল্লাহার দরবারে
আমার আকুল কামনা মনে প্রাণে।

No comments:

Post a Comment