Saturday, 14 February 2015

শীত

শীত আসছে বলে যাচ্ছে হিমেল বাতাস।
কুয়াসা সিক্ত তাঁরা ভরা হাসছে রাতের আকাশ।
গাছ কাটছে রস পড়ছে বাতাসে পাটালী গুড়ের সুবাস।
পিঠে পায়েসের মজার স্বাদে কাটবে সারা মাস।
সাদা ফুলে ভরে গেছে শিউলী গাছের তল।
বকুল ফুলের গন্ধে আসছে মধুকরের দল।
সারা মাঠে শীতের ফসল মিট মিটিয়ে হাসে।
সীম- বরবটি মটরশুঁটি মাথা দুলিয়ে ডাকে।
ভোর সকালে কুয়াসা মেখে চুপটি করে থাকে।
সূয্যিমামা সুড়সুড়িয়ে জাগিয়ে দেয় ফাঁকে।

No comments:

Post a Comment