Wednesday, 4 February 2015

তোমায় মনে পড়ে


ওগো রহমান, ওগো মেহেরবান।
করি ও ‍ক্ষমা, দি‍ও সাড়া, ত‍ুমি নিগাহবান।
আম্মা তুমি ঘুমিয়ে আছো অচিন দেশেতে।
ভেঙ্গে জে‍তে চায় হৃদয় ত‍ুমি হারা বেদনাতে।

উদ‍াসি মন কেবলি খোঁজে এই বুঝি আম্মা আসে।
ভাবতে পারিনা তুমি আ‍র কোনদিন থাকবে না পাশে।
শুইয়ে দিয়েছি তোমায় কঠিন মাটিতে, অজানা অন্ধকার প্রান্তরে।
তোমার তরে করতে পারিনি কিছু, বড় ব্যাথা জাগে আজ অন্তরে।
রেখেছিলে তোমার সহচর্যের্ করেছিলে ধন্য।
তুমি বিহনে আজ মনে হয় সব অরন্য।
কে দিবে অভয় কে দিবে সাহস, বড় কঠিন এই ধরাধাম।
অধম ছিলাম বুঝতে পারিনি, দেইনি তোমায় দাম।
শিখিয়েছ তুমি বিপদে পড়ে আল্লাহকে ডেকো সদা।
তি‍নি অভিভাবক, অসহা‍য়ের ডাকে সাড়া দেন, পাশে থাকেন সর্বদা।‍
ছিলে তুমি সবার শুভাকা‍ঙ্ক্ষি সংগ্রমী শান্ত অবিচল।
সবার হৃদয়ে আসন গেড়েছো হয়নি সাধনা বিফল।
তোমার ‍বিয়োগে কেঁদেছে ভাই, বন্ধু, আত্মীয়, পড়শীরা।
আমরা তোমার অনাথ এতিম কেঁদে কেঁদে হই সারা।
অকাতরে বি‍লিয়েছো করুনা চাওনি প্র তিদান।
হে বিচার দিনের মালিক করিও ক্ষমা, করিও জান্নাত দান।
বড়ো আদরের আম্মা আমাদের তুলে দিয়েছি তোমার হাতে।
মাফ করো হে দয়াল সকল দুঃখ যাতনা হতে।
আম্মা আমার ঘুমিয়ে আছে কবর দেশে তে হায়।
আল্লাহ তুমি রাখিও তাকে শান্তি শীতল ছায়া।

No comments:

Post a Comment