Tuesday, 3 February 2015

সার্ক

১২০ কোটি মানুষের সাধ, বন্ধুত্বের আলিঙ্গনে থাকবে জাতি সাত।
সুখে দুখে থাকবে পাশে, বাড়িয়ে দরাজ হাত।
থাকবেনা হিংসা, বিদ্বেষ থাকবেনা শত্রুতা।
আর স্নায়ু যুদ্ধ নয়, একসাথে খেলবো, গাইবো থাকবে শুধু মিত্রতা।
গুড়িয়ে দাও পপির ক্ষেত, মরতে চাইনা নেশাতে।
সুন্দর জীবন চাই, বাঁচতে চাই ডাল ভাতে।
বড় বলে দিওনা ভাসিয়ে পানিতে।
শুকিয়ে পরিনত করোনা মরুভূমিতে।
ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও, করোনা হস্তক্ষেপ।
উপাসনালয় গুলি রক্ষা কর, গ্রহন করো দৃঢ় পদক্ষেপ।
বৈজ্ঞানিক প্রযুক্তি কাজে লাগিয়ে ,কাটাতে হবে অর্থনৈতিক সংকট।
দারিদ্র্য বিমোচন করতে হবে ,কাজে লাগাতে হবে মানব সম্পদ।
প্রতিশ্রুতি দাও প্রতিবছর, অন্যের স্বার্থ হবেনা লংজন।
দ্বিপাক্ষিক সব সমস্যা মিটিয়ে, কাজে কর তা খণ্ডন।
সত্যি যেদিন প্রয়োগ হবে সহযোগিতা, সহমর্মিতার ধারা।
সার্ক হবে বিশ্বের আকাশে জ্বল জ্বলে সাত তারা।

No comments:

Post a Comment