Saturday, 14 February 2015

বসন্ত শিহরন

ফাগুনি হাওয়ার বইছে জোয়ার রং ছড়ালো বনে যে।
মহুয়া বনের মাতাল হাওয়ায় সুখসারিরা গাইছে যে।
দিকে দিকে পড়লো সাড়া কিশোলয়ের প্রাণে যে।
ফুলে ফুলে সাজালো বাসর শিহরনে দুলছে যে।
কোকিলেরা কুহুতানে ডালে ডালে মাতলো যে।
আনমনে দোলে হিয়া প্রেমের কুঁড়ি ফুটলো যে।
ভ্রমর উড়ে কুঁড়ির বুকে আশার আলো জ্বাললো যে।
কৃষ্ণচূড়া রাধাচূড়া ছড়ালো আলোর বন্যা যে।
আনচান ফাগুনে চকিত চরণে ভীড় করেছে অলি যে।
চনমনে কাননে সজনী যোগে বাসন্তিকা দে দোল যে।
ভালবাসার দোসর হয়ে বসন্ত মেলার শোভা যে।
উদাসী মন প্রেয়সী খোজে রাধা প্রেমে কৃষ্ণ যে।

No comments:

Post a Comment