Saturday, 14 February 2015

শততম পোস্ট

আমার শততম পোস্ট চাচাকে উৎসর্গ করলাম
ঈর্ষা কাতরতা ভুলে জান জনতার স্বার্থে সকলেই এগিয়ে আসুন। যার পুড়ছে সেই টের পাচ্ছে। সকল মানুষ অস্থিরতা/উদ্বিগ্নতা নিয়ে রয়েছে। জাতি অনেক পিছিয়ে যাচ্ছে!
সুন্দর উপস্থাপনা মা মণি।
সালাম চাচা,
সত্যি তাই
এর পরিনাম কোথায় গড়াবে …….
আমার একটা কথা মনে হয় আইন করেই বন্ধ করতে হবে
ধ্বংস করার প্রবৃত্তি….
প্রতিবারই দেখি পালা বদলের সময় এই ধ্বংসযজ্ঞ
এই পর্যন্ত যেই পরিমান সম্পদ নষ্ট হয়েছে মনে হয় একটা দেশ গড়া যেত।
তা না হয়ে সম্পদ তো নষ্ট সেই সাথে চরিত্রও…
আমরা দেখি বাড়ির কাজের লোক কিছু নষ্ট করলে (উনারাই) ছাড় দেন না
চাকরি হারাতে হয় যুলুম নির্যাতন সহ্য করতে হয়।
তবে বাকিরা বাদ যাবে কেন?
আমার ভাবনায় যারা ক্ষমতায় আসতে চান তারা কেমন হবেন
সেচ্ছাসেবী হবেন খাওয়া পরা ছাড়া সরকারি কিছু ভোগ করতে পারবেন না
যাদের টাকা কড়ি আছে তারা তা দিয়েই দেশের দশের সেবা করবেন।আর যাদের টাকা থাকবেনা তারা শ্রম মেধা দিয়েই দেশের সেবা করবেন।
তাদের সরকারের তরফ থেকে বড় বড় উপাধি দেওয়া হবে সন্মান থাকবে
যেমন- হাতেম তাঈ
যাতে পরবর্তী রা আরও বেশি ভাল কাজ করে ..
এই প্রতিযোগিতায় দেশ এগিয়েই যাবে পিছাবে না , রক্ত ক্ষয় হবেনা।
স্বার্থ সিদ্ধি যদি লক্ষ হয় তবে ঠগ বাছতে গাঁ উজাড় হবে যা হামেশাই হচ্ছে।
এখন জনগনের ভাবতে হবে আমরা কি চাই
পরিবর্তন চাই কিনা ….
পরের বারের বলী হব কিনা……
শুভ কামনা Rose

No comments:

Post a Comment