Saturday, 7 February 2015

দুখু মিয়া

দরিরাম পুরের দুখু মিয়া পারেনি দমিতে।
দুঃখিদের নিপিড়ন পারেনি সহিতে।
সামাজিক বিভেদের সংগ্রামী সৈনিক।
জা‍তীয় চেতনায় নির্ভয় নির্ভিক।
ক্ষুরধার ‍লেখনি তার শানিত অস্ত্র।
সাবলিল ভাষা তার ঐন্দ্রজালিক মন্ত্র।

কাব্যের ঝংকারে দূর্বিনতদের করেছেন শত কষাঘাত।
শ্রাদ্ধ্ করেছেন রূপকের ছলে করেছেন পদাঘাত।
গেয়েছেন সাম্যের গান হয়ে মহিয়ান।
জাতি ধর্ম নি‍র্বিশেষে হয়ে বলিয়ান।
গানে গানে উ‍দ্দ্বীবিত করেছেন নির্জীব জাতিকে বিজয় মন্ত্রে।
জুজুর ভয় পেরিয়ে উদ্বেলিত করেছেন অভয় মন্ত্রে।
দূর্জয় দুর্বার কাজি নজরুল অমর রবে কোটি কোটি প্রানে।
আমার অকুন্ঠ সন্মান বিপ্লবী বিদ্রোহী জাতীয় কবির জন্মদিনে।

No comments:

Post a Comment