শ্রাবনের মেঘে ঢাকা আকাশ বর্ষন মুখর রিমঝিম বরষে।
ফুলে ফুলে ঢাকা হাস্নু হেনার ঝাড় সুবাসিত আন্দোলিত হরষে।
মনে পড়ে ফেলে আসা সেই সব দিন।
বয়সের ভারে ক্ষয়িষ্ণু,ম্রিয়মান, দৃষ্টি হয়েছে ক্ষীন।
তবুও মনে পড়ে যেন সেদিনের স্মৃতি।
মাটি ও মায়ের সাথে বিজড়িত বিস্তৃতি।
বৃষ্টিতে ভিজে মাছ ধরা,বন বাদড়ে ঘোরা ,গাছে চড়া।
বন্ধুদের সাথে শাপলা তোলা সাঁতার কাটা নৌকা চড়া।
পাখির বাসায় হানা দেওয়া,ফড়িং প্রজাপতির পেছনে ছোটা।
ছেড়া ছেড়া স্মৃতি গুলো এখনো জ্বলজ্বলে যেনো রঙ্গিন পদ্ম ফোটা।
জীবনের শেষ প্রান্তে এসে অনেক কিছুই আজ বিলীন।
মনে হয় স্মৃতির পাতা মুছে যাবে হয়ে যাবে লীন।
আজ বড় সাধ হয় নতুনের সাথে ভাগ করে নেই আমার স্মৃতি কথা।
বুক ভরা আশা নিয়ে ছেড়ে দিলাম আমার ছেঁড়া পাতা

No comments:
Post a Comment