Tuesday, 3 February 2015

স্বপ্ন ভঙ্গ

হেমন্তের জোৎস্না রাতে,
রূপালী নরম আলোতে,
চাঁদ এসে দাঁড়ায় শিয়রে।


হীম ঝিরি বাতাসে,
ঘুম ঘুম আবেশে,
শার্ষীতে প্রতি বিম্ব।

মনের অব্যাক্ত কথাগুলি,
উথলে উঠে কেবলি,
বেদনার পান্ডুলিপি।

মধ্য রাতের নিরবতা,
গেয়ে উঠে রাতের পাখীরা ,
কোন মায়াবী সুরে।

মায়াবী চাঁদের সাথে,
খুঁজি তেমাকে পাশে ,
হাত বাড়াতেই আলেয়া।
সুখ স্বপ্ন টুটে।

No comments:

Post a Comment