Sunday, 8 February 2015

স্মৃতি স্মরণে


শতাব্দীর শ্রেষ্ট সন্তান ডাঃ সৈয়দা ফিরোজা বেগম নারী জাতির আর এক গৌরব ।
চান্দিনার গোলাপ বিশ্বের দিকে দিকে ছড়িয়ে দিয়েছেন সৌরভ।
কুসংস্কারাছন্ন অনেক পথ পেরুতে হয়েছে তাকে।
চড়াই উৎরাই বহু পথ পেরিয়ে প্রতিষ্ঠিত করেন নিজেকে।

মানব কল্যানের স্বপ্ন দেখেছিলেন যিনি।
সেবার মাধ্যমে তা বাস্তবায়িত করেছেন তিনি।
দুঃখি দুঃস্হদের প্রতি প্রসারিত করেছিলেন তার দুই হাত।
জ্বরা গ্রস্হদের পাশে কাটিয়েছেন কত বিনিদ্র রাত।
নিজের অসুস্হতাও ভূলে যেতেন মানবতার ড‍াকে।
হাত ছাড়া না হয় দুঃস্হদের ভাগ ‍ইউনিসেফ ইউনেস্কো থেকে।
রাজনৈতিক অঙ্গনেও ছিলো পদচারনা যার।
অর্থনৈতিক করম কান্ডেও রেখেছেন সাক্ষর সফলতার।
সফল শিক্ষিকা ছিলেন ছাত্র ছাত্রীদের মাঝে।
অনুগত সন্তান,মমতাময়ী মা, বন্ধু প্রতিম ছিলেন প্রিয়জনদের কাছে।
গড়েছে‍ন‍ তিনি স্কুল, কলেজ, ইউনিভারসিটি ঞ্জান বিতরনের পক্ষে।
প্রতিষ্ঠিত করেছেন মাদ্রাসা মসজিদ এতিম খানা নাজাতের লক্ষে।
দেশ দেশান্তরে ঘুরেছেন অনেক সত্যের অন্বেষায়।
ইসলামই সত্য শান্তি পান কোরআনের ছায়ায়।
মহান আল্লাহর দরবারে তার আত্মার শান্তি কামনা করি।
জান্নাত দাও” হে রহমানুর রহিম”সকল অপরাধ হরি।

No comments:

Post a Comment